আদিয়ালা কারাগার
ইমরান খানকে হত্যার চেষ্টা চলছে, অভিযোগ ছেলের
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ছেলে সুলাইমান খান। তাঁর অভিযোগ, কারাগারে বাবাকে নির্যাতন করা হচ্ছে এবং তাঁকে হত্যার চেষ্টা চলছে। এ ঘটনায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছেন সুলাইমান। তবে ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বন্ধ থাকায় তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।